ডেমরাতে বিএসটিআই এর মোবাইল কোর্ট কর্তৃক ১ টি প্রতিষ্ঠান কে ৫০ হাজার টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল মঙ্গলবার ৫ জুলাই, রাজধানীর ডেমরা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফর্টিফাইড সয়াবিন তেল পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে পাইটি, ডেমরা, ঢাকা-কে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন
👁️ 117 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *