নীলফামারিতে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ জেলা পুলিশ,নীলফামারীর আয়োজনে গত বুধবার (১০ আগস্ট-২০২২) পুলিশ লাইন্স, নীলফামারী ড্রিল সেডে অনুষ্ঠিত চাকরি হতে অবসরজনিত প্রার্থী মোঃ মিজানুর রহমান, এসআই (নিরস্ত্র), কনস্টেবল, মোঃ তবিজ উদ্দিন, কনস্টেবল,মোঃ নুর ইসলাম, কনস্টেবল,মোঃ সৈয়দ ওহাব আলী, কনস্টেবল, মোঃ তোফাজ্জল হোসেন ও কনস্টেবল, মোঃ জয়নাল আবেদীন দ্বয়ের চাকরি হতে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম ।

চাকরি হতে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার নীলফামারী বলেন চাকরি হতে বিদায় নেওয়া প্রার্থীরা টিম নীলফামারীর গর্বিত সদস্য।

পেশাগত জীবনে তারা ছিলেন অত্যন্ত প্রত্যয়ী,পরিশ্রমী, আত্মবিশ্বাসী,দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার চৌকশ অফিসার-ফোর্স।

পুলিশ সুপার অবসরপ্রাপ্ত অফিসার-ফোর্স দের বাংলাদেশ পুলিশ বাহিনীতে তাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন আপনাদের অবসরকালীন জীবন সুস্থ ও সুন্দরভাবে কাটুক জেলা পুলিশের পক্ষ থেকে এ আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে পুলিশ সুপার বিদায়ী অতিথিদের সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে তাদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন। এবং যেকোন প্রয়োজনে জেলা পুলিশ নীলফামারী তাদের পাশে থাকবে বলে তিনি তাদের আশ্বস্ত করেন।

বদলি ও চাকরি হতে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আবদুল্লাহ্ আল- ফারুক (কমান্ড্যান্ট, পুলিশ সুপার)ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী, মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর), নীলফামারী, মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর-সার্কেল, নীলফামারী সহ সকল থানার অফিসার ইনচার্জ,ওসি ডিবি, ডিআইও ১, কোর্ট পুলিশ পরিদর্শক,ট্রাফিক ইন্সপেক্টর, আর-আই, আরওআই সহ জেলার বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার অফিসার- ফোর্স। অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় ছিলেন আলী মোহাম্মদ আব্দুল্লাহ,সহকারি পুলিশ সুপার, ডোমার-সার্কেল, নীলফামারী।


বিজ্ঞাপন
👁️ 138 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *