সিএমপি ডিবি’র অভিযানে জোরপূর্বক পতিতাবৃত্তির কাজে বাধ্য করানোর অভিযোগে ৭ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ উপ-পুলিশ কমিশনার, মহানগর গোয়েন্দা (উত্তর), সিএমপি মুহাম্মদ আলী হোসেন এর নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার মহানগর গোয়েন্দা (উত্তর) সিএমপি এর দিক নির্দেশনায় গত রবিবার ২১ আগস্ট মহানগর গোয়েন্দা (উত্তর) সিএমপি এর টিম-৩৪ মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন পাঁচলাইশ থানাধীন বন গবেষনা ইনন্সিটিটিউট সংলগ্ন সামার হিল আবাসিক এলাকায় জনৈক নাঈম সাহেবের দুইতলা বিশিষ্ট বিল্ডিং এ উপস্থিত হয়ে আব্দুল জলিল, মোঃ লিটন, মোঃ কামাল হোসেন, আবদুল খালেক, মোঃ সেলিম, মোঃ হারুন ও সাইফুল ইসলাম কে আটক করেন।

এসময় তাদের হেফাজত হতে ১০ জন ভিকটিমকে উদ্ধার করা হয়, যাদেরকে দীর্ঘদিন যাবত জোর পূর্বক আটক রেখে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হত।

গ্রেফতারকৃত ব্যাক্তিরা পরস্পরের যোগসাজশে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন দালালের মাধ্যমে কৌশলে মেয়ে সংগ্রহ করে উক্ত বিল্ডিংয়ে আটক রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে এবং খদ্দের আনা সহ উক্ত বাড়ীর পাহারায় নিযুক্ত থাকে।
কোন মেয়ে পতিতাবৃত্তির কাজে অস্বীকার, অনীহা প্রকাশ করলে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হত।


বিজ্ঞাপন
👁️ 125 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *