কেএমপির মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ৪ জন গ্রেফতার

Uncategorized অপরাধ

মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ (চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে।উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী সাকিবুল ইসলাম রূপাই (১৯), পিতা-মোঃ শাহ আলম, সাং-মহেশ্বরপাশা মুন্সিপাড়া, থানা-দৌলতপুর, মোঃ আবু বক্কর সাদিদ (১৯), পিতা-মোঃ জাকির হোসেন খান, সাং-মহেশ্বরপাশা মুন্সিপাড়া, থানা-দৌলতপুর, মোঃ ফজলে রাব্বি (২২), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, সাং-মহেশ্বরপাশা দিঘীর দক্ষিণপাড়, থানা-দৌলতপুর এবং মোঃ সুমন শেখ (২৩) পিতা-মোঃ মোজার শেখ, , সাং-গোবরচাকা থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২০০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 129 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *