রাশিয়ান জ্বালানি তেল চট্টগ্রাম বন্দরে

Uncategorized আন্তর্জাতিক

নিজস্ব প্রতিনিধি ঃ প্রাথমিকভাবে কিছু রাশিয়ান নমুনা অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে এসে পৌছেছে। সেখান থেকে নমুনা নিয়ে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের নিজস্ব ল্যাবে পরীক্ষা করা হবে।

রাশিয়ান অপরিশোধিত জ্বালানি বাংলাদেশের রিফইনারিতে কিভাবে পরিশোধন করা হবে সে ব্যাপারে পরীক্ষা নিরিক্ষা করা হবে। তবে এখন পর্যন্ত রাশিয়ার তেলের নমুনা বন্দর থেকে খালাস হয়নি।

যদি রাশিয়ান অপরিশোধিত জ্বালানি তেল বাংলাদেশে পরিশোধন করা সম্ভব হয় তাহলে বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে রাশিয়া থেকে জ্বালানি সংগ্রহ করবে। সেক্ষেত্রে পেমেন্ট সিস্টেম কি হবে তা নিয়ে কাজ করছে একটি টিম।


বিজ্ঞাপন
👁️ 123 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *