ভোক্তা অধিদপ্তর রাজশাহী জেলা কার্যাল‌য়ের অ‌ভিযানে ৩ টি প্রতিষ্ঠান কে ১৪০০০ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ৫ সে‌প্টেম্বর, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক, রাজশাহী এর সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মোঃ মাসুম আলীর নেতৃ‌ত্বে রাজশাহী জেলার তা‌নোর উপ‌জেলায় তালন্দ বাজা‌রে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

উক্ত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার বি‌রোধী বি‌ভিন্ন অপরা‌ধে ৩টি প্রতিষ্ঠান‌কে ১৪,০০০ জ‌রিমানা ও সতর্ক করা হয়। অ‌ভিযা‌নে প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ মেনে চলতে নির্দেশনা দেয়া হয়। অ‌ভিযা‌নে সহায়তা প্রদান ক‌রেন জেলা কৃ‌ষি বিপণন অ‌ধিদপ্ত‌রের মাঠ ও বাজার প‌রিদর্শক। উক্ত অভিযা‌নে তা‌নোর থানা পু‌লি‌শের এক‌টি চৌকশ টিম নিরাপত্তা ও সহ‌যো‌গিতা প্রদান ক‌রে। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।


বিজ্ঞাপন
👁️ 112 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *