রাজধানীর গুলশানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক “চেরী বিন কফি” কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে এর নেতৃত্বে “চেরী বিন কফি” গুলশান- ২, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনিবন্ধিত এবং ফ্রিজে লেবেলবিহীন খাদ্য পণ্য ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য মজুদ করতে দেখা যায় ।
এ সকল অপরাধে “চেরী বিন কফি” কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১,০০,০০০ (এক লক্ষ টাকা) জরিমানা করা হয়।

“চেরী বিন কফি” কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় দিক নির্দেশনা সম্বলিত পোস্টার প্রদান করা হয়।

অভিযান পরিচালনা কালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক ছানোয়ার হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আব্দুস সালাম মৃধা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোটিং স্টাফ এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 130 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *