বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

বেনাপোল প্রতিনিধি ঃ যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর নিদের্শক্রমে বেনাপোল পোর্ট থানার অভিযানে সোমবার ১২ সেপ্টেম্বর, বেনাপোল পোর্ট থানাধীন শাখারীপোতা গ্রামস্থ আসামী মোঃ বাইজিদ (৩১) এর নিজ বসত ঘর হতে ১কেজি ২০০ গ্রাম গাঁজা সহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ বাইজিদ (৩১), পিতা-নুর উদ্দীন, সাং-শাখারীপোতা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ৭ টা ২৫ মিনিটের সময় গ্রেফতার করা হয়।

উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে অত্র থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে চলমান।


বিজ্ঞাপন
👁️ 123 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *