জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী’র মৃত্যুতে শ্রম প্রতিমন্ত্রীর শোক

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ১২ সেপ্টেম্বর,বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদ উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
প্রতিমন্ত্রী সোমবার এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, সৈয়দা সাজেদা চৌধুরী মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সম্মুখ সারিতে নেতৃত্ব দানের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রাজনৈতিক অঙ্গনে সৈয়দ সাজেদা চৌধুরী অমূল্য সম্পদ ছিলেন। তাঁর মৃত্যুতে দৃঢ় চেতা, দূরর্দশী রাজনীতিবিদ হারালাম। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে তাঁর ভূমিকা অপরিসীম। সৈয়দা সাজেদা চৌধুরী’র মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গতরাত ১১ টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 129 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *