মামুন মোল্লা (খুলনা) ঃ গতকাল সোমবার ৩ অক্টোবর, রাত্র সাড়ে ১১ টার সময় লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন জিরোপয়েন্ট মোড়স্থ জিরোপয়েন্ট হতে খানজাহান আলী ব্রীজগামী মহাসড়কের রূপসী বাস কাউন্টারের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ সেকেন্দার আলী (৪০), পিতা- রব মুন্সি, সাং-৩৭ ইকবালনগর, থানা-খুলনা, এ/পি সাং-রাজবাঁধ, থানা-হরিণটানা, খুলনা মহানগরী’কে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী ১ টি মামলা রুজু করা হয়েছে।

👁️ 122 News Views
