বেনাপোলে ৫০ পিস ইয়াবা সহ এক যুবক পুলিশের হাতে আটক

Uncategorized আইন ও আদালত

বেনাপোল (যশোর) প্রতিনিধি ঃ
যশোরের বেনাপোলে ইয়াবা সেবনকারী এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বেনাপোল তালশারী দিঘীরপাড় মিলনের তেল পাম্পের সামনে বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ সাব্বির নামের এক যুবককে আটক করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল ভূঁইয়া বলেন, ইয়াবাসহ আটক সাব্বির নিজে একজন মাদক সেবী। মাদক সেবনের পাশাপাশি সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো।

গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সাব্বির ইয়াবা নিয়ে বেনাপোল মিলনের পাম্পের সামনে অবস্থান করছে। এ সময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এরপর তার পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


বিজ্ঞাপন
👁️ 142 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *