রাজধানীর যাত্রাবাড়ীতে র‍্যাবের অভিযানে ১৭১.৯০ গ্রাম কোকেন সহ ২ কোকেন ব্যবসায়ীকে গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ১৬ অক্টোবর, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন পশ্চিম মোমিনবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে আনুমানিক ৮,৫০,০০০ (আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ১৭১.৯০ গ্রাম কোকেন সহ কোকেন পাচারকারী চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ শফিজ উদ্দিন ওরফে শফিজ (৫২) এবং মোঃ সাহাবুদ্দিন (৫৫) বলে জানা যায়।


বিজ্ঞাপন
👁️ 117 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *