চট্টগ্রামে ডিবি (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ২৮০০ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেল সহ ২ জন আটক

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায়, অতি: উপ-পুলিশ কমিশনার মো: জহিরুল ইসলামের তত্ত্বাবধানে টিম-২২ (দক্ষিণ) এর পুলিশ পরিদর্শক/এস.এম. দিদারুল ইসলাম সিকদার এর নের্তৃত্বে সংগীয় অফিসার ও ফোর্স সহ গত শুক্রবার ২৮ অক্টোবর, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হালিশহর থানাধীন হালিশহর এ-ব্লক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে ২৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ শেখ মোহাম্মদ ও মোঃ আলী আকবর পারভেজ দ্বয়কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন গহিরা এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্রগ্রামে পাইকারী দামে বিক্রি করে থাকে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।


বিজ্ঞাপন
👁️ 116 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *