চট্টগ্রামে ডিবি (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে ১৫ কেজি গাজাঁ সহ ৩ জন আটক

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীরের তত্ত্বাবধানে, টিম স্পেশাল এর এস.আই মোহাম্মদ রাজীব হোসেন, এসআই মোঃ রবিউল ইসলাম, এএসআই মোঃ জাহিদুল হক, এএসআই রনি মজুমদার ও সঙ্গীয় ফোর্স সহ গত শুক্রবার ২৮ অক্টোবর, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা ও কাপ্তাইরোড এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে মোঃ জাকির হোসেন প্রঃ কালাম হাওলাদার, মোঃ সাদ্দাম হোসেন,ও মোঃ মাসুদ রানা দেরকে ১৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা ক্রয় করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।


বিজ্ঞাপন
👁️ 124 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *