বিএমপি’র চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ১৯ নভেম্বর, বেলা সাড়ে ১১ টায় বিএমপি সদর-দপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার বিএমপি মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার এর সভাপতিত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের সাথে আলোচনা করেন পুলিশ কমিশনার বিএমপি।

আলোচনা কালে তিনি প্রতিটি কাজের সিডিউল মোতাবেক গুনগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স সঞ্জয় কুমার কুণ্ডু, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 117 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *