নীলফামারীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান‌

Uncategorized অন্যান্য


গতকাল রবিবার ২০ নভেম্বর, পুলিশ লাইন্স, নীলফামারী ড্রিল সেডে নীলফামারী জেলা থেকে চাকরি হতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান‌ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুযোগ্য পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
পুলিশ সুপার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।


এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল), এ.কে.এম এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার নীলফামারী; আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) সহ জেলা পুলিশ, নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা যথাক্রমে, এএসআই (সঃ) ৩১৬ মোঃ আব্দুর রাজ্জাক, কনস্টেবল ১৮১ মোঃ মোজাম্মেল হক প্রামানিক এবং কনস্টেবল ৮৭৮ মোঃ আঃ মোমেন খন্দকার।


বিজ্ঞাপন
👁️ 139 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *