দক্ষিণ কেরানীগঞ্জ ও কোতয়ালীতে র‍্যাবের অভিযানে ৫ ছিনতাইকারী গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক ঃ র‌্যাব-১০ এর অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও কোতয়ালী এলাকা হতে ৫ জন ছিনতাইকারী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত বৃহস্পতিবার ১৬ ফেব্রয়ারি, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম যথাক্রমে, মোঃ আদর (২৩), মোঃ সাগর (২২), মোঃ রাকিব (২০) এবং মোঃ তারেক (২১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার চাকু, ৩টি ছুরি ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে ১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ দিদারুল মেলকার (১৯) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি ছুরি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন
👁️ 122 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *