বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজা সহ ১ জন আটক

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিনিধি ঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি’র কাউনিয়া থানার বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১৫ এপ্রিল বেলা ৫ টা ৩৫ মিনিটের সময় কাউনিয়া থানাধীন বিসিসি ০৭ নং ওয়ার্ডস্থ ভাটিখানা সড়কের চন্দ্রপাড়া দ্বিতীয় গলির মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে অভিযুক্ত মোঃ লোকমান হাওলাদার ওরফে মোহাম্মদ সজীব হাওলাদার (৪৫), পিং- মোঃ আফসার আলী, মাতা- সেতারা বেগম, সাং- রাফিয়াদি, হাওলাদার বাড়ি, ৯নং ওয়ার্ড, চাঁদপাশা ইউপি, থানা- বিমানবন্দর জেলা- বরিশাল এর হেফাজত হতে ৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাকে আটক করে।

আটককৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন
👁️ 145 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *