যশোরে অধ্যাপক সুকুমার দাস এর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শুক্রবার ২৮ এপ্রিল বিকাল ৫ টায় টাউন হল মাঠে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও পুনশ্চ যশোরের প্রতিষ্ঠাতা অধ্যাপক সুকুমার দাসের অকাল প্রয়াণে তার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।

উক্ত শোকসভায় উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম।

পুলিশ সুপার তার বক্তব্যের শুরুতেই অকাল প্রয়াত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অধ্যাপক সুকুমার দাসের ব্যক্তি জীবনের স্মৃতিচারণ করেন। তিনি আরো বলেন, তার এই অকাল প্রয়াণে শুধু যশোর সাংস্কৃতিক অঙ্গনে না সারা বাংলাদেশ সাংস্কৃতিক অঙ্গনের বড় ক্ষতি হয়েছে।

পরিশেষে তিনি বলেন, অধ্যাপক সুকুমার দাস তার সৃষ্টির মাধ্যমে মানুষের হৃদয়ে থাকবেন চিরকাল।
অনুষ্ঠানের আয়োজন করেন যশোর নাগরিক শোকসভা কমিটির নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 128 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *