সাতক্ষীরার  কুখ্যাত মাদক কারবারি “খোড়া মিজান” কে  গ্রেফতার করেছে র‍্যাব 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা সারাদেশ

পিংকি জাহানারা : সাতক্ষীরা জেলার সদর থানার  এলাকার কুখ্যাত   মাদক কারবারি মোঃ মিজানুর রহমান (৪০) ওরফে খোড়া মিজানকে নড়াইল জেলা কালিয়া থানাধীন চাচুড়ী এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব -৬।
৩ মে,  র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করে;
এ খবর সংশ্লিষ্ট সূত্রের।
র‍্যাব -৬ এর  সূত্র থেকে আরো জানা যায়,, আসামী মোঃ মিজানুর রহমান ওরফে খোড়া মিজান(৪০) সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানা এলাকার কুখ্যাত মাদক কারবারি। আসামী দীর্ঘদিন যাবত সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গত ২০১৩ সালের আগস্ট মাসে আসামী “খোড়া মিজান” বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ খুলনা খালিশপুর হতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতার হয়।
গত ৩ সেপ্টেম্বর ২০১৩ সালে  উক্ত মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত মোঃ মিজানুর রহমানকে যাবজ্জীবন সাজাসহ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে।
মামলার রায় হওয়ার পর সে আবারও অবস্থান পরিবর্তন করে নড়াইল জেলার একটি প্রত্যন্ত এলাকায় আত্মগোপন করে। পরবর্তীতে বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব -৬ এর চৌকস টিম কুখ্যাত মাদক কারবারি খোড়া মিজানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‍্যাব -৬ এর সূত্র আরো জানায়,,, উক্ত আসামীর বিরুদ্ধে মাদক ও চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
👁️ 103 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *