
নিজস্ব প্রতিনিধি : শনিবার ১২ আগস্ট, সকাল ১০ টার সময় রংপুর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে,এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


জানা গেছে, রংপুর জেলা পুলিশের কনস্টেবল ও নায়েক হতে এএসআই (নিরস্ত্র), এএসআই (নিরস্ত্র) হতে এসআই(নিরস্ত্র) পদে পদোন্নতির “প্যারেড” পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার, মোঃ ফেরদৌস আলী চৌধুরী।

বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কুড়িগ্রাম, মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর, মোঃ শাহীনুর ইসলাম তালুকদার, আরওআই, রংপুর, মোঃ আব্দুস সালাম, আর আই, পুলিশ লাইন্স, রংপুর সহ পদোন্নতি প্রত্যাশী পরীক্ষার্থীগণ।

👁️ 141 News Views
