মুন্সীগঞ্জে সহকারী পুলিশ সুপার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা

নিজস্ব প্রতিনিধি  : শনিবার ১২ আগস্ট, মুন্সীগঞ্জ জেলা পুলিশে সংযুক্ত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ফুয়াদ সাকিব ও সৌমিক হাসান বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

উক্ত  বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের  পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোহাম্মদ আসলাম খান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  থান্দার খাইরুল হাসান, পিপিএম সহ অন্যান্য অফিসারবৃন্দ।


বিজ্ঞাপন

বিদায়ী অতিথিদ্বয় সফলতার সাথে বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করায় পুলিশ সুপার স্বীকৃতিস্বরুপ শুভেচ্ছা স্মারক প্রদান করেন।


বিজ্ঞাপন
👁️ 117 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *