
মো: রফিকুল ইসলাম (নড়াইল) : পারিবারিক মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইমরান হোসেন সরদার কে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। সে নড়াইল সদর থানার আগদিয়া গ্রামের মো: জসিম আলী সরদার এর ছেলে। বুধবার ৬ সেপ্টেম্বর সকালে তাকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ পরিদর্শক ওবাইদুর রহমান এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন আগদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

👁️ 114 News Views
