ইকরা একাডেমি , বাইনতলা-খুলনা শাখায় ২য় সেমিস্টার পরিক্ষার ফলাফল প্রকাশ

Uncategorized খুলনা জাতীয় শিক্ষাঙ্গন সারাদেশ

মোঃ মামুন মোল্লা (খুলনা)  : বুাধবার ১৩ ই সেপ্টেম্বর সকাল ১০ টায় ইকরা একাডেমি বাইনতলা – খুলনা শাখায় প্রতিষ্ঠানটির পরিচালক মো: রবিউল ইসলাম এর  সঞ্চালনায় ২য় সেমিস্টার ফলাফল প্রকাশ করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পল্লী মঙ্গল মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরা একাডেমি খুলনা শাখার প্রধান শিক্ষক মোঃ মনির আহম্মদ ,  মো : সিরাজুল ইসলাম, হাফেজ মোঃ ইমাম হাসান,  আবু নাঈম শেখ ও সহ অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে ইকরা একাডেমির নার্সারি গ্রুপের ছাত্র জামিল হাসান মুয়াজ এবং সংগীত পরিবেশন করে ক্ষুদে শিল্পী মো : তানজির রহমান।


বিজ্ঞাপন

এসময় অতিথিরা ইসলামি শিক্ষা ও সাধারণ শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারপর অভিভাবকদের হাতে ফলাফল প্রদান করা হয়। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


বিজ্ঞাপন
👁️ 119 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *