রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন: উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তায় ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক : রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, দোকান মালিক ও কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে বিজিবি।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার  সকালে রাজধানী ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর প্রাপ্তির পরপরই ভোর থেকে অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসকে সহায়তা প্রদান, উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং আশেপাশ সহ অগ্নিকাণ্ড সংঘটিত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়।

বিজিবি সদস্যরা মোতায়েনের পর থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে অগ্নি নির্বাপনের কাজে সহায়তা প্রদান করে।


বিজ্ঞাপন

বিভিন্ন দোকান হতে মালামাল অপসারণ করে নিরাপদ স্থানে নিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, দোকান মালিক ও কর্মচারীদের সহায়তা করে।


বিজ্ঞাপন

একই সঙ্গে বহিরাগত ব্যক্তিরা যাতে কোন বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি ও মার্কেটের ভিতরে প্রবেশ করতে না পারে সেটি নিয়ন্ত্রণ করে।

👁️ 115 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *