শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত ঢাকা বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  : আজ শনিবার  ৭ অক্টোবর  সকাল ১০  টায় শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  উক্ত কল্যান সভায় সভাপতিত্ব করেন এবং জেলা পুলিশের কল্যান সংক্রান্তে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন  মোঃ মাহবুবুল আলম, পুলিশ সুপার, শরীয়তপুর।

উক্ত কল্যান সভায় পুলিশ সুপার  শরীয়তপুর জেলার সেপ্টেম্বর-২০২৩ মাসের অফিসারদের পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করেন। এছাড়াও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ অফিসারদের বিশেষ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন।


বিজ্ঞাপন

এ সময় পুলিশ সুপার বলেন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করলে সকলেই ভালো কাজের প্রতি অগ্রসর হবে এবং ডিউটিতে সকলের মনোবল বৃদ্ধি পাবে। এছাড়াও তিনি আরো বলেন, পুলিশ সদস্যদের কাজের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করতে হবে, জনগনের আস্থার পুলিশ হতে হবে সকলকে এবং মানুষের সাথে ভালো আচরণ করতে হবে বলে জানান।


বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন,  তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),  মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্),  আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার ( গোসারহাট সার্কেল),  মোঃ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল),  মুসফিকুর রহমান, সিনিয়র এএসপি (ভেদরগঞ্জ সার্কেল), শরীয়তপুরসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও বিভিন্ন থানা ফাঁড়ী হতে আগত এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সবৃন্দ।

👁️ 111 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *