নড়াইল সদর থানা পুলিশের অভিযান : একাধিক মামলার সাজাপ্রাপ্ত ১ জন গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা সারাদেশ

মো : রফিকুল ইসলাম (নড়াইল) :  গতকাল রবিবার ৮ অক্টোবর সকালে পৃথক ২টি চেক জালিয়াতির মামলায় ১০ (দশ) মাস ও ৮ (আট) মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি রিপন মোল্ল্যাকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ।


বিজ্ঞাপন

আসামি রিপন মোল্ল্যা নড়াইল জেলার সদর থানার বাহির গ্রামের আমির মোল্ল্যা এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

আসামিকে  আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর  নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 113 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *