শর্ত ছাড়াই আলোচনায় বসতে রাজি ‘নমনীয়’ ট্রাম্প

আন্তর্জাতিক

ডেস্ক রিপোর্ট : কোনো শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে দেয়া এক চিঠিতে ট্রাম্প প্রশাসন এ কথা জানিয়েছে।


বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চিঠিতে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট বলেছেন, ইরানের দ্বারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে হুমকির মুখে না পড়ে এবং উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় সেজন্য যুক্তরাষ্ট্র আলোচনা করতে প্রস্তুত রয়েছে।

ওই চিঠিতে কাসেম সোলাইমানি হত্যা করার যুক্তি হিসেবে নিজেদেরে রক্ষা করার জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

চিঠিতে আরো বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নিজেদের সৈন্য এবং স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্র প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ব্যবস্থা নেবে।


বিজ্ঞাপন

অন্যদিকে জাতিসংঘ সনদের ৫১ ধারা উল্লেখ করে ইরানও চিঠির মাধ্যমে মার্কিন ঘাঁটিতে হামলার যৌক্তিকতা তুলে ধরেছে।


বিজ্ঞাপন

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তখত রাভানচিও চিঠিতে জানিয়েছেন, ইরান কোনো যুদ্ধ কিংবা উত্তেজনা বাড়াতে চায় না। মার্কিন ঘাঁটিতে সুনির্দিষ্ট এবং যথাযথ সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরান আত্মরক্ষার চেষ্টা করেছে।

👁️ 134 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *