সামিট গ্রুপের ৩ বিদ্যুৎ কেন্দ্রে পুনরায়  উৎপাদন শুরু

Uncategorized অর্থনীতি জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

অর্থনৈতিক প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের তিনটি বিদ্যুৎ কেন্দ্রে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র ৩টি হলো- আশুলিয়া পাওয়ার প্ল্যান্ট, চান্দিনা পাওয়ার প্ল্যান্ট এবং মাধবদী পাওয়ার প্ল্যান্ট।সামিট পাওয়ার জানিয়েছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সঙ্গে দর কষাকষির মাধ্যমে বিদ্যুতের মূল্য চূড়ান্ত হওয়ার পর গতকাল বুধবার ২২ নভেম্বর, উৎপাদন শুরু হয়েছে আলোচিত ওই তিন বিদ্যুৎকেন্দ্রে।


বিজ্ঞাপন

আলোচিত তিনটি বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটির গ্যাসভিত্তিক ১০ মেগাওযাটের কাছাকাছি। কেন্দ্র তিনটির বিদ্যুতের ক্রেতা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তাদের সাথে সামিটের যে বিদ্যুৎ ক্রয় চুক্তি ছিল, তার মেয়াদ গত ৩১ আগস্ট শেষ হয়ে যায়।

এর প্রেক্ষিতে সামিট পাওয়ার চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করে। উভয় পক্ষ দর কষাকষির মাধ্যমে গত ২১ নভেম্বর বিদ্যুতের মূল্য নির্ধারণে সক্ষম হয়। তারপর দিন বিদ্যুৎ উৎপাদন ও তা বিআরইবিকে সরবরাহ শুরু করে পাওয়ার প্ল্যান্ট তিনটি।


বিজ্ঞাপন
👁️ 109 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *