রাজধানীতে ১৩ রোহিঙ্গা নারী উদ্ধার

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আফতাবনগরে ১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে র‌্যাব। তাদেরকে বিদেশে পাচার চেষ্টার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন

এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৩ এর পরিচালক লে. কর্নেল রকিবুল হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে আফতাব নগরের ২ নম্বর রোডের ৪০ নম্বর বাসার ৪ তলায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এসময় প্রতারক চক্রের সদস্য কবির হোসেন ও ইমরানকে আটক করা হয়। কবিরই বাসাটি ভাড়া নিয়েছেন। কবির একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন বলে র‌্যাবকে জানিয়েছেন।


বিজ্ঞাপন

সূত্র জানায়, রোহিঙ্গা নারীদের বিদেশে পাচারের উদ্দেশে এখানে আনা হয়। পার্সপোট অফিসের কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে তাদের বাংলাদেশি পার্সপোটও তৈরি করা হয়েছে। তাদেরকে সড়ক পথে ভারত হয়ে মালোশিয়ায় পাচার করা হতো বলে জানান র‌্যা-৩ এর পরিচালক।


বিজ্ঞাপন
👁️ 130 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *