সমুদ্রের জলে উষ্ণ পরিণীতা

বিনোদন

বিনোদন ডেস্ক : বেশ ব্যস্ত সময় পার করছেন বলিউড তারকা পরিণীতি চোপড়া। হাতে একাধিক ছবি থাকলেও এরইমধ্যে ব্যস্ততা ছাড়িয়ে ছুটিতে বেড়িয়েছেন এই নায়িকা। এখন মালদ্বীপ রয়েছেন তিনি।


বিজ্ঞাপন

সেখানে ছুটি কাটানোর কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন এই লাস্যময়ী। মূহুর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়।

ছবিতে পরিনীতিকে দেখা যাচ্ছে কালো সুইমিং স্যুট, চোখে কালো সানগ্লাস। সেটা পরেই শুয়ে রয়েছেন সমুদ্রের জলে। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “সমুদ্রের মাঝখানে হ্যামক? ইয়েস প্লিজ!” ছবি পোস্ট করার ২৪ ঘণ্টা না পেরুতেই সেই ছবিতে লাইকে করেছেন সাড়ে সাত লক্ষেরও বেশি ইউজার। তাঁর পোস্ট করা অপর একটি ছবিতেও লাইক পড়েছে সাড়ে পাঁচ লক্ষেরও বেশি।


বিজ্ঞাপন

নতুন বছরের শুরুতেও ঘুরতে গিয়েছিলেন পরিনীতি। অস্ট্রিয়ায় গিয়ে সেখান থেকেও আপলোড করেছিলেন একাধিক ছবি ও ভিডিও।


বিজ্ঞাপন
👁️ 123 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *