ঢাকা রিজেন্সী হোটেলে বারকান্ডে ইসরাত জাহান তনু বহিষ্কার

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  ঢাকা রিজেন্সী হোটেল বারকান্ডে ময়মনসিংহের মুক্তাগাছা থানা মহিলা যুবলীগের সভাপতি ইসরাত জাহান তনুকে বহিষ্কার করেছেন বাংলাদেশ যুব মহিলা লীগ এর সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি,  খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক জানানো হয়েছে সংগঠন বিরোধী ও শৃংখলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলার অন্তর্গত মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি ইসরাত জাহান তনুকে বাংলাদেশ যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ যুব মহিলা লীগ এর সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি যৌথ স্বাক্ষরিতভাবে তাকে বহিষ্কার করেন।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *