
নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার ২৪ এপ্রিল সকাল ৯ টার সময় থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য ফরিদপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সাথে ফরিদপুর সদরসহ মধুখালী উপজেলার বালিয়াকান্দি পঞ্চপল্লীর কাছে এবং বাঘাটে বাজার এলাকায় যৌথ বাহিনীর সাথে সমন্বয় করে টহল পরিচালনা করছে।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ম্যাজিস্ট্রেটসহ যৌথ বাহিনীর সাথে বিজিবির টহলের পাশাপাশি গ্রাম পুলিশ অবস্থান করছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সুত্রে জানা গেছে।
👁️ 134 News Views
