নড়াইলে আত্নীয় বাড়ি মিষ্টি কিনে যাওয়া হলো না আয়েশা নামের এক নারী মোটরসাইকেল চালকের

Uncategorized আইন ও আদালত কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় জীবন-যাপন দুর্ঘটনার সংবাদ প্রশাসনিক সংবাদ

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আয়েশা সুলতানা (২২) নামে এক নারী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বউবাজার এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা সুলতানা যশোরের খাজুরা এলাকার মালয়েশিয়া প্রবাসী ফরহাদুল ইসলামের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে যশোরের খাজুরা থেকে মোটরসাইকেল যোগে নড়াইলের চাঁচড়া এলাকায় এক আত্মীয়ের বাসার উদ্দেশে রওনা দেন আয়েশা সুলতানা। এ সময় তার সঙ্গে ছিলেন তার ভাইয়ের ছেলে হুমায়ুর রহমান। আত্মীয় বাড়িতে যাওয়ার আগে মিষ্টি কেনার জন্য নড়াইল শহরে আসেন তিনি। মিষ্টি কিনে ফেরার পথে বউবাজার এলাকায় একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েশা। তবে তার পিছনে বসা হুমায়ুর সড়কের পাশে পড়ে আহত হন। এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন,সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 113 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *