হনুমানের তান্ডবে আতঙ্কিত দুটি গ্রাম,হনুমানের কামড়ে জখম ১৭ জন,লোকপুরে

Uncategorized আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সেখ রিয়াজুদ্দিন (বীরভূম)  :  বেশ কয়েকদিন যাবৎ বীরভূম জেলার লোকপুর থানার খন্নি ও ভালুকতোড় গ্রামের সমস্ত মানুষ আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন হনুমানের তান্ডবে।বিশেষ করে রাতের অন্ধকারে হনুমানটির তান্ডব বেশি বলে গ্রামবাসীদের বক্তব্য।


বিজ্ঞাপন

গ্রামবাসীরা জানাচ্ছেন ছেলেরা সারারাত জেগে পাহারা দিতে বাধ্য হচ্ছে। নাকড়াকোন্দা বন দপ্তরে এবিষয়ে খবর দেওয়া হলে উনারা একটা খাঁচা দিয়েই দায় সারেন।গ্রামের মানুষেরা জানান হনুমানের ভয়ে দিবারাত্রি আতঙ্কের মধ্যে রয়েছেন।বাচ্চাদের স্কুলে পাঠানো থেকে শুরু করে বাজার সহ বাইরে যাতায়াত পুরোপুরি বন্ধ।

সত্বর হনুমানটি খাঁচাবন্দি না হলে আরও অনেকেই জখম হবেন বলে আতঙ্ক এলাকাবাসীর।ইতিমধ্যেই হনুমানের তান্ডবে ১৭ জন জখম।

যাদের প্রত্যেকের জখম বেশ বড়ধরনের হওয়ার ফলে দুটি থেকে চারটি করে সেলাই সহ চিকিৎসা করা হয়েছে।ভালুকতোড় গ্রামের সেখ হাসিব এবং খন্নি গ্রামের মৌলানা নাজমুদ্দিন সেই কথা শোনালেন এক সাক্ষাৎকারে।


বিজ্ঞাপন
👁️ 151 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *