সিলেটের জৈন্তাপুর সীমান্তে বালুভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় চিনির বড় চালান জব্দ করেছে বিজিবি

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিবেদক  : সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর সুরমা বাইপাস এলাকায় বালুভর্তি একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় চিনির একটি বড় চালান জব্দ করেছে বিজিবি, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  গতকাল বুধবার  ১৮ সেপ্টেম্বর, দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর জৈন্তাপুর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে বালুভর্তি একটি ট্রাকে বালুর নিচে লুকানো ভারতীয় চিনির একটি বড় চালান সিলেটের দিকে যাবে। এ প্রেক্ষিতে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহলদল বর্ণিত স্থানে অবস্থান গ্রহণ করে।

আনুমানিক দুপুর ২ টার একটি ট্রাক উক্ত এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি টহলদল ট্রাকটিকে থামার নির্দেশ দেয়। বিজিবির সিগন্যাল উপেক্ষা করে ট্রাকটি চলে যাওয়ার সময় বিজিবি টহলদল ধাওয়া করলে সুরমা-বাইপাস সড়কে ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।


বিজ্ঞাপন

পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর স্তরের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো প্রায় অর্ধকোটি টাকার চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনি জব্দ করা হয়।জব্দকৃত চিনি শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 104 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *