বিদ্যুৎ, গ্যাস ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

রাজধানী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবের সামনে সামাজিক সংগঠন আলোর মিছিল এর উদ্যোগে বিদ্যুৎ, গ্যাস ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি কাজী ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার চেয়ারম্যান লায়ন এ্যাড. রবিউল হোসেন রবি। আরো বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর হোসাইন, সৈয়দ সাইফুল করিম, লেখক ও কলামিস্ট শাহ আলম কবীর, আহসান হাবিব শাকিল প্রমুখ। বক্তাগণ সরকারের প্রতি অনতিবিলম্বে বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম কমিয়ে সাধারণ জনগণের আয়ত্বে নিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।


বিজ্ঞাপন
👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *