সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবি

Uncategorized চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রাঙ্গামাটি) : সাম্প্রতিককালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবি।


বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার  ১৩ মার্চ বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র খাগড়াছড়ি সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) ও বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর যৌথ উদ্যোগে পর্যটন কেন্দ্র সাজেকের রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারের সামনে সাম্প্রতিককালে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় ৪২টি লুসাই ও ত্রিপুরা পরিবারের মাঝে গৃহস্থালি সামগ্রী এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবির খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম ক্ষতিগ্রস্তদের হাতে গৃহস্থালি সামগ্রী হিসেবে থালা, বাটি, গ্লাস, কলসি, মগসহ বিভিন্ন তৈজসপত্র এবং আর্থিক সহায়তা তুলে দেন। এসময় সেক্টর কমান্ডার স্থানীয়দের উদ্দেশ্য বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় ৪২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।


বিজ্ঞাপন

তাদের জানমালের নিরাপত্তার পাশাপাশি বিজিবি’র পক্ষ থেকে সামান্য পরিসরে সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এবং বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহিউদ্দিন ফারুকীসহ বিজিবির অন্যান্য পদবীর কর্মকর্তা ও সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

👁️ 117 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *