ময়মনসিংহের ত্রিশালে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ)  :  বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি বছর ৩১ মে তারিখে বিশ্বজুড়ে পালন করা হয়। ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করার উদ্দেশ্যে সারা বিশ্বজুড়ে দিবসটির প্রচলন করা হয়।


বিজ্ঞাপন

“তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় যক্ষা নিরোধ কমিটি (নাটাব)এর ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে দিবসটি পালিত হয়।

শশী ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্ব তামাক মুক্ত দিবসটি পালনে র‍্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়। ত্রিশাল উপজেলা জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কমিটির সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।


বিজ্ঞাপন

প্রধান অতিথি বলেন ক্যন্সার হার্ট এটাক যক্ষা এসব মারাত্নক রোগ থেকে বেঁচে থাকার জন্য তামাক পরিহার করার জন্য বিশেষভাবে আহবান করেন। তিনি আরও বলেন আজ যুব সমাজ মাদকে আসক্ত হচ্ছে সে জন্য আমাদের সমাজ সচেতন হতে হবে।


বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, দৈনিক সকালের সময় ত্রিশাল প্রতিনিধি এস এম মাসুদ রানা, দৈনিক কালবেলা ত্রিশাল প্রতিনিধি আব্দুল্লাহ আল ফাহাদ, ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

👁️ 121 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *