প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে ফরাজী হাসপাতালের চুক্তি স্বাক্ষর

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : দেশের  শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি স্বাক্ষর করেছে ফরাজী হাসপাতাল লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।


বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংক পিএলসি-এর কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা ফরাজী হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবা সর্বোচ্চ ৩০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

এই উদ্যোগের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীদের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন

প্রাইম ব্যাংক পিএলসি – এর ইভিপি ও চিফ ব্যাংকন্স্যুরেন্স অফিসার এম এম রাবিউল হাসান এবং ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম. মোক্তার হোসেন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।


বিজ্ঞাপন

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশন হোসেন মোহাম্মদ জাকারিয়া, ফরাজি হাসপাতালের কর্পোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ড কমিউনিকেশনের প্রধান মো. মোজাম্মেল হকসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *