ত্যাগ ও ধৈয্যের মহান আদর্শে বলীয়ান হয়ে বৈষম্যহীন ও প্রীতিময় কল্যাণ রাষ্ট্র গড়ার অনুপ্রেরণা হচ্ছে পবিত্র ঈদুল আযহা ——-গোলাম মোহাম্মদ কাদের

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :   পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।


বিজ্ঞাপন

ঈদুল আযহা উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বিশ্বের মুসলিম জাতির প্রতি ভালোবাসা জানান। মহান ত্যাগের মহিমায় ভাস্মর এই দিন উপলক্ষে মুসলিম উম্মাহ্’র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেছেন তিনি।

ফিলিস্তিনের জণগনের প্রতি সংহতি ও তাদের ন্যায্য অধিকারে সমর্থন পুনর্ব্যক্ত করেন গোলাম মোহাম্মদ কাদের। একই সাথে দেশের সকল ধর্মাবলম্বীদের প্রতিও সম্প্রীতি জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন

আজ এক অভিনন্দন বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগ ও ধৈর্যের দীক্ষা দেয়। তিনি বলেন, ত্যাগ ও ধৈয্যের মহান আদর্শে বলীয়ান হয়ে বৈষম্যহীন ও প্রীতিময় কল্যাণ রাষ্ট্র গড়ার অনুপ্রেরণা হচ্ছে পবিত্র ঈদুল আযহা।


বিজ্ঞাপন

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অভিনন্দন বার্তায়, হযরত ঈব্রাহীম (আঃ) এর মহান ত্যাগ ও ইসলামের শ্বাশত শিক্ষায় সকল ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। অভিনন্দন বার্তায় সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

👁️ 113 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *