
নিজস্ব প্রতিবেদক : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, আজ বৃহস্পতিবার ৭ আগস্ট, রাজধানীর মোহাম্মদপুর নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যম কে জানান, গ্রেপ্তারের পর সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে , দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় দুদকের রিকোজিশন ছিল। ওই রিকোজিশনের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল মোহাম্মদপুরে নিজ বাসা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেফতার করা হয়েছে।

👁️ 140 News Views
