
মো: হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া) : চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় পণ্য জব্দ করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি লাগেজ ভ্যান থেকে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে, ২৭০ কেজি বাসমতি চাল, ১০২ কেজি কিসমিস, ৩৩৭ কেজি ফুচকা। জব্দ করা এসব পণ্যের মূল্য প্রায়,সাড়ে পাঁচ লাখ টাকা।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর আখাউড়া ক্যাম্প এবং আখাউড়া রেলওয়ে থালা পুলিশ এক যৌথ বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। তবে এসব পণ্যের মালিককে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

👁️ 143 News Views
