নরসিংদীতে ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের ৩৯৩টি ঝুঁকিপূর্ণ

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

সাইফুল ইসলাম রুদ্র, (নরসিংদী)  :  ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনের ৬৬৩ কেন্দ্রের মধ্যে ৩৯৩টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন।


বিজ্ঞাপন

এরমধ্যে নরসিংদী ১ (সদর) আসনে ১৪২ কেন্দ্রের মধ্যে ৯৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নরসিংদী-২ (পলাশ ও সদরের ৩ ইউনিয়ন) আসনের ৯১ কেন্দ্রের মধ্যে ৩৭টি, নরসিংদী-৩ (শিবপুর) আসনের ১০১ কেন্দ্রের মধ্যে ৮২টি, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের ১৬২ কেন্দ্রের মধ্যে ১১০টি ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের ১৬৭ কেন্দ্রের মধ্যে ৬৬টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, অতীতের নির্বাচনী ঘটনা বিচার-বিশ্লেষনসহ ভোট কেন্দ্রের অবকাঠামোগত পরিবেশ, সংঘাত প্রবণ এলাকা, স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, যাতায়াত ব্যবস্থা ও সার্বিক পরিবেশ বিবেচনায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।


বিজ্ঞাপন

সব ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ এবং আনসার সদস্যের সংখ্যা সাধারণ কেন্দ্রের তুলনায় বেশি থাকবে।


বিজ্ঞাপন

তিনি আরও জানান, অধিক ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে এমন ২৫০টি কেন্দ্রে স্ট্রাইকিং টিম, সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন থাকবে। বডি ক্যামেরাসহ দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

নরসিংদীর ৫টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২৩৭ জন। এরমধ্যে নারী ভোটার ৯ লাখ ৭০ হাজার ৯৮৭ জন, পুরষ ভোটার ১০ লাখ ৩০৪ জন ও হিজড়া ভোটার ৩৬ জন।

👁️ 15 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *