
নিজস্ব প্রতিবেদন (ফরিদপুর) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে ধানের শীষের পক্ষে জোরদার প্রচারণা চালাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সফল ছাত্রনেতা ভিপি মোখলেস। দিনব্যাপী তিনি বিভিন্ন ইউনিয়নের গ্রাম–মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় অংশ নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন।

শনিবার সকালে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধর্মদী নতুন বাজার থেকে দিনের প্রচারণা শুরু করেন তিনি। পরে ধারাবাহিকভাবে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও আলোচনা সভায় অংশ নেন।
এসময় তার সঙ্গে ছিলেন—পেশাজীবী সংগঠনের নেতা জিএম সেলিম মিয়া, সহ-সভাপতি মাহফুজুর রহমান লিটন, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম রুবেল রানা, যুবনেতা ইসরাফিল তালুকদার, স্থানীয় নেতাকর্মী, তরুণ ভোটার ও সাধারণ জনগণ।

এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের সময় ভিপি মোখলেস বলেন—
“গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। এ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

তিনি আরও বলেন—“ফরিদপুর-৪ আসনের মানুষ পরিবর্তন চায়। সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় আগামী ১২ তারিখ সারাদিন শহিদুল ইসলাম বাবুল ভাই কে ধানের শীষে ভোট দিন।”
প্রচারণাকালে নেতাকর্মীরা ঘরে ঘরে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সমর্থন আহ্বান জানান। সাধারণ মানুষও প্রচারণায় আগ্রহ নিয়ে অংশ নেয় এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, ফরিদপুর-৪ আসনে ধানের শীষের পক্ষে ইতিবাচক আছে এবং দিনদিন আরও বাড়ছে। ইনশাআল্লাহ বিজয় ধানের শীষ প্রতীকের হবে।
