
ফজলুল করিম সবুজ, (নওগাঁ) : নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ৭ ফেব্রুয়ারি, বিকেলে উপজেলার কাশোঁপাড়া হাইস্কুল মাঠে কাশোঁপাড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইকরামুল বারী টিপু বলেন, জনগণের সেবা এবং এলাকার উন্নয়নের লক্ষ্যেই আমি রাজনীতি করছি। আসন্ন নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি একটি আধুনিক ও সমৃদ্ধ মান্দা উপজেলা বিনির্মাণে নিজেকে উৎসর্গ করব।

কাশোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহীদুজ্জামান সোহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম চৌধুরী।

এছাড়াও জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. ইছাহক আলী, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মকলেছুর রহমান (মকে), সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন টুকু এবং ১২নং কাশোপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাইদুর রহমান মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। ডা. ইকরামুল বারী টিপুর হাতকে শক্তিশালী করতে তৃণমূলের সকল পর্যায়ের নেতাকর্মীদের এখন থেকেই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে স্থানীয় নেতৃবৃন্দ নির্বাচনী কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
