সালথায় বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইউনুস আলী বেগের কবর জিয়ারতে—শামা ওবায়েদ

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

রুবেল রানা, সালথা, (ফরিদপুর)  : সালথার রাজনৈতিক ইতিহাসের অন্যতম স্তম্ভ, বীর মুক্তিযোদ্ধা ও দানবীর মরহুম চৌধুরী ইউনুস আলী বেগের কবর জিয়ারতে গিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠলেন ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। চৌধুরী বাড়ির আঙিনায় অনুষ্ঠিত এ আয়োজন জনসমাগমে পরিণত হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মরহুমের ছেলে চৌধুরী সাব্বির আলী। কবর জিয়ারত শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ দৃপ্ত কণ্ঠে বলেন— “সালথা–নগরকান্দার মানুষ গণতন্ত্র চায়, ন্যায় বিচার চায়, শান্তি চায়। যারা বছরের পর বছর এই অঞ্চলকে পিছিয়ে দিয়েছে—তাদের বিদায় জানাতে হবে। ধানের শীষই হবে সেই বিদায়ের প্রতীক।”

তিনি আরও বলেন— “চৌধুরী ইউনুস আলী বেগ ছিলেন জনগণের নেতা, মানুষের ভালোবাসার ঠিকানা। তার দেখানো পথ ধরে সালথা–নগরকান্দাকে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও ভয়-ভীতি থেকে মুক্ত করা হবে। আগামী নির্বাচনে আপনারাই এই অঞ্চলের ভাগ্য পরিবর্তনের রায় দেবেন।”


বিজ্ঞাপন

সভায় তিনি ভোটারদের উদ্দেশে কঠোর আহ্বান জানান— “১২ তারিখ ধানের শীষে ভোট দিন। একটি ভোটও নষ্ট হতে দেবেন না। পরিবর্তনের ঢেউ থামবে না—এই শপথ নিয়েই মাঠে নামুন।”


বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারামিয়া, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, রামকান্তপুর ইউপির মেম্বার কবির খান, সৈয়দ মেম্বার, যুবনেতা আঃ রব, আলমগীর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

নেতাকর্মীরা জানান, “শামা ওবায়েদের আগমনে সালথায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মাঠ এখন সম্পূর্ণ ধানের শীষের নিয়ন্ত্রণে।”

👁️ 17 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *