সুন্দরবন ও বলেশ্বর নদীতে অভিযান, বিপুল পরিমান পোনাসহ ২৫ জেলে আটক  

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার  (শরণখোলা)  : সুন্দরবন ও বলেশ্বর নদীতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান পারশে মাছের পোনাসহ ২৫ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। জব্দ করা হয়েছে জেলেদের দুটি ইঞ্জিন চালিত ট্রলার ও আনুসঙ্গিক মালামাল। জব্দকৃত পারশে পোনার পরিমান প্রায় ৪০০কেজি।


বিজ্ঞাপন

বনবিভাগ সূত্রে জানা যায়, সেমাবার (৯ ফেব্রুয়ারী) গভীররাতে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে বগী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসও) দিলিপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে একটি ট্রলার ও ১৫০ কেজি পারশে মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করেন।

এর আগে ওইদিন সন্ধ্যায় সুন্দরবনের কোকিলমনি এলাকা থেকে একটি ট্রলার ও ২৫০ কেজি পোনাসহ আরো ১৫ জেলেকে আটক করেন কোকিলমনি টহল ফাঁড়ির বনরক্ষীরা।


বিজ্ঞাপন

আটক জেলেদের মধ্যে ইমরান গাজী, গনি শেখ, সাহাবুদ্দিন শেখ, এনামুল শেখ, হাবিবুর শেখ, জুবায়ের মিস্ত্রী, সিরাজুল শেখ, আমিরুল শেখ, রহমান শেখ, মহাসিন মিস্ত্রিসহ ১০ জনের নাম জানা গেছে। এদের বাড়ি খুলনার দাকোপ ও পাইকগাছা এলাকায়।


বিজ্ঞাপন

বগী ফরেস্ট স্টেশনের এসও দিলীপ মজুমদার জানান, সোমবার রাত আনুমানিক ১২টার দিকে তারা বলেশ্বর নদে নিয়মিত টহল দিচ্ছিলেন। এসময় সুন্দরবন থেকে অবৈধভাবে পারশে পোনা ধরে নিয়ে যাওয়ার সময় ১০ জেলেসহ একটি ট্রলার আটক করা হয়। ওই ট্রলার থেকে ১৫০ কেজি পারশে মাছের পোনা জব্দ করা হয়। মাছের পোনাগুলো রাতের আধারে পাইকগাছার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন জেলেরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সকালে ট্রলার, মাছের পোনা এবং জেলেদের শরণখোলা রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, সোমবার বিকেলে ও দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে সুন্দরবনের কোকিলমোনি এবং বলেশ্বর নদ থেকে দুটি ট্রলার বোঝাই ৪০০ কেজি পারশে মাছের পোনাসহ ২৫ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া পারশে মাছের পোনাগুলো সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে।

👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *