সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ মিঠু মিয়া, (গাইবান্ধা)  : আইনজীবী সহকারী অমিতাভ চন্দ্র রায় সুজন মহুরীর হত্যার বিচার দাবিতে গাইবান্ধা জেলা বারের আইনজীবী সহকারি সমিতির আয়োজনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার  ১৮ ফেব্রুয়ারি, সকালে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা জজ কোর্ট চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন

পরে সেখানে বিক্ষোভ মিছিল করেন আইনজীবী সহকারি সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা। কর্মসূচিতে অংশ নেন নিহত সুজন মহুরীর গর্ভধারিণী মা, সহধর্মিণী স্ত্রী, আপন ভাই, স্থানীয় সচেতন প্রতিবেশীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।


বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সাহার বাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় আইনজীবী সহকারী (মুহুরী) শ্রী অমিতাভ চন্দ্র রায় সুজন গুরুতর আহত হন। পরবর্তীতে গত শুক্রবার রাতে নিজ বাড়িতে কুড়ালের আঘাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বিজ্ঞাপন
👁️ 85 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *