
মো: হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে একসঙ্গে আটজন চিকিৎসক যোগদান করেছেন। এ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের সংখ্যা দাঁড়ালো ২৩ জন এ।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ উপলক্ষে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেক্সাস ইনোভেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় নতুনদের হাতে যোগদানপত্র তুলে দেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হিমেল খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইনি বিভাগের কনসালটেন্ট রোকেয়া খাতুন, কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, নতুন যোগদান করা অনুপ সাহা, মনীষা রানী বণিক, নেক্সাস ইনোভেশনের কর্মকর্তা দেবাশীষ রায়। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারি মিশুক মাহমুদের সঞ্চালনায় এতে চিকিৎসকদের উদ্দ্যশ্যে একটি উপস্থাপনা তুলে ধরা হয়।

যোগদান করা চিকিৎসরা হলেন, নাহিয়া জামান তাপ্তি, মনীষা রানী বণিক, মো. আরাফাত, মনিরুল ইসলাম সজীব, মো. রায়হান উদ্দিন, অনুপ সাহা, আতিয়ার রহমান, সেফায়েত ইসলাম যোগদানকারিদেরকে ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।
ডা. হিমেল খান জানান, ওই আটজন যোগদান করায় চিকিৎসক সংকট কেটে যাবে। আরো পাঁচজন কনসালটেন্ট নিয়োগের বিষয়ে প্রক্রিয়া চলছে। এতে হাসপাতালের সৈবার মান আরো বেড়ে যাবে।

